অস্ত্রসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর নিয়ামতপুরে আতাউর রহমান (২৫) নামে এক যুবককে পিস্তল, গুলিসহ আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাস্তানের মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আতাউর রহমান মান্দা উপজেলার কালিকাপুর গ্রামের সাইফুদ্দিনের ছেলে। মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, অস্ত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ামতপুর উপজেলার মাস্তানের মোড় এলাকায় এক যুবক অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আতাউর রহমানকে আটক করে। পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে একটি পিস্তল এবং পাঁচটি গুলিভর্তি একটি তাজা ম্যাগাজিন উদ্ধার করা হয়।