অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর গ্রামে গতকাল রোববার সকালে র্যা ব অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলিসহ রেজাউল করিম (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে। তাঁর বাড়ি ওই গ্রামেই। র্যা ব-১২ পাবনা ক্যাম্প জানায়, আটক ব্যক্তি একজন সন্ত্রাসী। তিনি এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাঁকে আটক করা হয়। পরে আটঘরিয়া থানায় অস্ত্র আইনে মামলা করে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।