অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল বুধবার একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগাজিনসহ র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা অস্ত্র ব্যবসায়ী সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. মেহেদী হাসান (২৫)। তিনি পৌর শহরের গড়কান্দা এলাকার বাসিন্দা। জামালপুর র্যা ব-১৪ কোম্পানি কমান্ডারের কার্যালয় সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে র্যা বের ১৫-২০ জনের একটি দল পৌর শহরের গড়কান্দা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগাজিনসহ মেহেদী হাসানকে আটক করা হয়। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে। তাঁর বিরুদ্ধে রাজশাহীর পবা থানায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। জামালপুর র্যা ব-১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার হায়াতুল ইসলাম খান বলেন, মেহেদী হাসান অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তাঁকে জামালপুর কারাগারে পাঠানো হয়েছে।