অস্ত্রসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল মহানগর থেকে অস্ত্র-গুলিসহ কালু গাজী (৬০) নামে একজনকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে মহানগরের রূপাতলী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। কালু গাজী ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী এলাকার গাজী ভিলার বাসিন্দা। এ ব্যাপারে রযাশ ব বরিশালের ডিএডি মামুনুর রশিদ খান বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন।