অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিদেশি পিস্তল, গুলিসহ একজনকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। আটক ব্যক্তির নাম আমান উল্লাহ সরদার (২৮)। তিনি উপজেলার বাহিরমাদি গ্রামের বাসিন্দা। র্যা বের দাবি, আমান অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। রযাি ব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অধিনায়ক আলী হায়দার চৌধুরী জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে র্যা ব সদস্যরা মথুরাপুর বাসস্ট্যান্ড এলাকায় তাঁকে আটক করে। এ সময় তাঁর শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন ও দুটি গুলি জব্দ করে র্যা ব। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, আমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।