প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা থানার পুলিশের একটি দল গতকাল মঙ্গলবার দুপুরে নগরের রায়পাড়া এলাকায় টহল দিচ্ছিল। এ সময় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে রিকশায় করে যেতে দেখে পুলিশ তাঁদের থামিয়ে তল্লাশি শুরু করে। তখন ওই দুজন অস্ত্র বের করে পুলিশ সদস্যদের গুলি করার চেষ্টা করেন। কিন্তু পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে তাঁদের জাপটে ধরলে সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। আটক করা হয় দুজনকে। পরে তাঁদের কাছ থেকে তিনটি নাইন এমএম পিস্তল, একটি পয়েন্ট ৩২ বোরের রিভলবার, ২১টি গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন ফারুক হোসেন (২৪) ও আল মামুন (৩৮)।