অস্ত্রসহ আটক চার জলদস্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় মেঘনা নদীর একটি চরে গতকাল শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে জলদস্যু বাহিনীর প্রধান জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর সরদারসহ চারজনকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের অভিযান কর্মকর্তা লে. নাজিউর রহমান বলেন, মেঘনার মাঝের চর গাজীপুরের একটি বাসা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এবং একাধিক মামলার আসামি জাহাঙ্গীর সরদার, তাঁর সহযোগী জয়নাল, বাবুল ও জামালকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি অস্ত্র ও দুটি রামদা জব্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে বোরহানউদ্দিন উপজেলার হাকীমুদ্দিন ও হাননগর মাছঘাট থেকে ১ লাখ ২৫ হাজার মিটার নতুন কারেন্ট জাল আটক করে পুড়িয়ে দেয় কোস্টগার্ড।