অস্ত্রসহ আটক তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার রাতে তিনজনকে দুটি অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন কর্মচারীরা। এই তিনজনের মধ্যে রাজু নামে ঢাকা মেডিকেলের একজন ঠিকাদারও রয়েছেন। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, তাঁদের কাছে একটি পিস্তল ও একটি শটগান পাওয়া গেছে। এগুলো রাজুর লাইসেন্স করা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হাসপাতালের কর্মচারী মনোয়ারা বেগমের ছেলে ইয়ার হোসেনের সঙ্গে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির যুগ্ম সম্পাদক বাবুর কথা-কাটাকাটি হয়। রাত আটটার দিকে ইয়ারের পক্ষে প্রায় ৩০ জনকে নিয়ে বহির্বিভাগ চত্বরে জড়ো হন রাজু। একপর্যায়ে মেডিকেলের কর্মচারীরা ঘেরাও করে রাজুসহ তিনজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। শাহবাগ থানার ওসি (তদন্ত) হাবিল হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়নি।