অস্ত্রসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের সদস্যরা গতকাল বুধবার ভোররাতে সদর উপজেলার নারিকেলবাড়ীয়া বাজার এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে। তাঁরা হলেন উপজেলার মুনুড়ীয়া গ্রামের নিরঞ্জন বিশ্বাসের ছেলে বিবেকানন্দ বিশ্বাস (৩৬) ও কুশাবাড়ীয়া গ্রামের মোন্তাজ মোল্লার ছেলে মোশাররফ হোসেন মোল্লা (৩০)। র‌্যাব বলছে, তাঁরা ডাকাত দলের সদস্য। ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ বলেন, নারিকেলবাড়ীয়া বাজারে ডাকাতির প্রস্তুতি চলছে—এমন সংবাদের ভিত্তিতে তাঁরা সেখানে অভিযান চালান। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বিবেকানন্দ ও মোশাররফ আটক হন। তাঁদের কাছে একটি দোনলা বন্দুক, তিনটি গুলি ও একটি দেশীয় অস্ত্র পাওয়া যায়।