প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সাঁথিয়া উপজেলায় পুলিশ অস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে। আটক করা ব্যক্তিরা হলেন আকরাম হোসেন (৩০) ও রফিকুল ইসলাম (৩২)। তাঁদের কাছে একটি শাটারগান ও চায়না রাইফেলের ১৩টি গুলি পাওয়া যায়। স্বরগ্রাম এলাকা থেকে গতকাল বুধবার ভোরে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, দুজনই স্থানীয় চরমপন্থী দল নকশালের আঞ্চলিক নেতা। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আকরাম হোসেনের বাড়িতে চরমপন্থীরা গোপন বৈঠক করছে— এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। রফিকুলের বিরুদ্ধে আতাইকুলা ও সাঁথিয়া থানায় দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।