অস্ত্রসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে পুলিশ অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে। তাঁরা হলেন উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া গ্রামের গিয়াস উদ্দিন ও মাছকারিয়া গ্রামের আবদুল মালেক। পুলিশ বলছে, তাঁরা ডাকাত দলের সদস্য। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে আটক ডাকাতেরা শিবিরের ডি-ব্লক শেডে প্রবেশ করে অস্ত্রের মুখে রোহিঙ্গাদের ঘরের মালামাল লুটের চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে গিয়ে একটি এলজি, দুই রাউন্ড গুলিসহ তাঁদের আটক করা হয়। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার