প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১২টি গুলিসহ দুজনকে আটক করেছে র্যাব-৫। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ওমরপুর গ্রামের নাসিম রেজা (২১) ও আজমতপুর গ্রামের নাজিম হাসান (২২)। র্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সহিদার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সোয়া নয়টার দিকে মোবারকপুর বাগবাড়ী এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাঁদের আটক করা হয়।