অস্ত্রসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তল-গুলিসহ দুই ব্যক্তিকে গত বৃহস্পতিবার রাতে আটক করেছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা। আটক ব্যক্তিরা হলেন আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের শফিকুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকার কাউছার মিয়া। র্যা ব সূত্রে জানা গেছে, খবর পেয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর কাউতলী বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ও কাউসারকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। র্যা ব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফায়জুল হাসান জানান, আটক ব্যক্তিরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।