অস্ত্রসহ আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চামেলীবাগ থেকে গতকাল সোমবার তিনটি আগ্নেয়াস্ত্র, ৮৩টি গুলিসহ পাঁচজনকে আটকের কথা জানিয়েছে র‍্যাব-৩। র‍্যাব বলেছে, তাদের কাছ থেকে তিনটি পিস্তলের ম্যাগাজিন ও ১০০টি ইয়াবা বড়িও উদ্ধার করা হয়। আটক পাঁচজন হলেন অয়ন (১৮), মো. ইমরান (১৮), হৃদয় (২৩), আলমগীর হোসেন (২৬) ও আলী রেজা খান (৩৫)। র‌্যাব-৩-এর অপারেশন কর্মকর্তা রবিউল করিম জানান, বেলা সাড়ে তিনটার দিকে চামেলীবাগের লুৎফা স্কুল অ্যান্ড একাডেমি ভবনের নিচতলা থেকে তাঁদের আটক করা হয়।