অস্ত্রসহ এক ভারতীয় নাগরিক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অস্ত্রসহ এক ভারতীয় নাগরিক আটক হয়েছেন। তাঁর নাম মিলন সিংহ। তিনি ভারতের মালদা জেলার সুখদেবপুর বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা।
বুধবার বিকেলে বিনোদপুর ইউনিয়নের কাবিরাতলা এলাকা থেকে তাঁকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁর কাছ থেকে ৭টি পিস্তল, ১৪টি ম্যাগাজিন ও ৪৭টি গুলি উদ্ধার হয়েছে।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল চারটার দিকে কাবিরাতলা এলাকায় অভিযান চালায় র্যাব-৫ ক্যাম্পের একটি দল। এ সময় অস্ত্রসহ মিলন সিংহকে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।