অস্ত্রসহ একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জের কালিগঞ্জ থেকে আজ শনিবার দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলিসহ শাহীন আলী (৩৫) নামে একজনকে আটক করেছ র্যাব-৫। তাঁর বাড়ি উপজেলার জমিনপুর গ্রামে।
চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সন্ধ্যা ছয়টার দিকে কালিগঞ্জে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে শাহীনকে আটক করে। পরে তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও চারটি খালি ম্যাগাজিন পাওয়া যায়।
তাঁর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করার কথা।