প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে গত শুক্রবার রাতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সদস্য সন্দেহে ফজলুর রহমান (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি সদর উপজেলার চাঁদপুর (পাবনাপাড়া) গ্রামের আবু তালেবের ছেলে এবং নাটোর এন এস সরকারি কলেজের শিক্ষার্থী নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, নাটোর ও বগুড়া জেলা পুলিশ যৌথভাবে ওই গ্রামে অভিযান চালিয়ে ফজলুর রহমানকে আটক করে। তাঁর কাছ থেকে ৪টি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ১৭টি গুলি, ২টি চাপাতি, ১টি ছুরি এবং বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।