অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গী গ্রাম থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের অভিযোগ, আটক ব্যক্তিরা ডাকাত দলের সদস্য। তাঁদের কাছ থেকে দুটি গুলিসহ একটি শুটারগান উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর হোসেন (৩৫) ও সালমান শাহ ওরফে লম্বা সাত্তার (২৪)। তাঁদের বাড়ি একই ইউনিয়নের কুটিমালিয়াট গ্রামে। পাংশা থানার ওসি এস এম শাহজালাল জানান, শনিবার সকালে অবৈধ অস্ত্র রাখা ও ডাকাতির অভিযোগে জাহাঙ্গীর ও সালমান শাহর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।