অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার জৌকুরা বাজার এলাকায় একটি বালির চাতালের পাশ থেকে গতকাল শুক্রবার অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই ব্যক্তির নাম মজিবর শেখ (৩৫)। তিনি জেলা শহরের ধুঞ্চি গ্রামের গোদার বাজার এলাকার বাসিন্দা। পুলিশ সুপার সালমা বেগম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে মজিবরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর শরীর তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে কুষ্টিয়ার খোকসা থানায় একটি হত্যা মামলাসহ পাবনা ও রাজবাড়ীর বিভিন্ন থানায় কমপক্ষে সাতটি মামলা রয়েছে। তিনি নিষিদ্ধঘোষিত সর্বহারা লাল পতাকা দলের সক্রিয় সদস্য এবং চরমপন্থী জুলহাসবাহিনীর সঙ্গে সম্পৃক্ত।