প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে অস্ত্র, ইয়াবাসহ ছেরাজুল হক ওরফে গুরা মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এলাকায় যুবলীগের নেতা হিসেবে পরিচিত। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে উপজেলার উত্তর মঙ্গলকান্দি লকুর দোকান এলাকা থেকে ছেরাজুলকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি, একটি গুলি ও ৫৪টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, ছেরাজুলের বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। তাঁকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।