অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল গ্রাম থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির নাম কবির হোসেন (৫০)। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গত রোববার দিবাগত রাত তিনটার দিকে কবিরকে বাড়ি থেকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়। গতকাল সকালে কবিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাঁর বিরুদ্ধে থানায় আরও মামলা রয়েছে।