অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর রেলস্টেশন বাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর নাম আশরাফুল ইসলাম (৩৮)। তিনি বড় চরনগর গ্রামের বাসিন্দা। তিনি চরমপন্থী জুলহাস বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বলেন, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর শরীর তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়। অস্ত্র আইনে মামলা করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তিনি মছলেম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।