প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাঁদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন বানারীপাড়া উপজেলার কুলনাটিয়ারপাড় গ্রামের নজরুল ব্যাপারী (৪৫) ও কচুয়া গ্রামের হেমায়েত বালি (৩৭)। তাঁদের কাছ থেকে দুটি পাইপগান, চারটি গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।