অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে গত মঙ্গলবার দিবাগত রাতে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যা ব। গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম ওরফে শিপন (৩৫) বগাদানা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। র্যা ব সূত্র জানায়, গত মঙ্গলবার মধ্যরাতে পাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করে র্যা ব। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়। র্যা বের ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, সাইফুলকে সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।