প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলায় মনির হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে গাংনী থানা-পুলিশ মনিরকে গ্রেপ্তার করে। মনির হোসেনের বাড়ি উপজেলার কসবা গ্রামে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গাংনী-হাটবোয়ালিয়া সড়কের পাশে গোপালনগর এলাকায় কয়েকজন সন্ত্রাসী অস্ত্র, গুলি ও বোমা নিয়ে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। পুলিশ মনির হোসেনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। এ সময় দুটি ককটেল, একটি এলজি শাটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।