অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রাম থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শাহীন আলম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। র্যা বের ফেনী ক্যাম্প সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে র্যা ব সদস্যরা দক্ষিণ করিমপুর গ্রামে অভিযান চালিয়ে শাহীনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর ঘর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশে তৈরি ওয়ান শুটারগান ও ১২টি গুলি উদ্ধার করা হয়। র্যা বের ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম জানান, শাহীনের বিরুদ্ধে দাগনভূঞা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে।