প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ছোটহাতিয়া আছারতলী গ্রাম থেকে গত বুধবার দিবাগত রাতে অস্ত্রসহ মো. আলী আহমদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতকানিয়া থানার এসআই জাকির হোসেন বলেন, আলী আহমদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ আছে। তিনি বখাটে ও মাদকসেবী হিসেবেও পরিচিত। সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন বলেন, গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আলী আহমদকে তাঁর বাড়ি থেকে একটি এলজিসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।