প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার গাবতলী উপজেলায় গুলিভর্তি অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ নাহিদুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সোয়া নয়টার দিকে গাবতলী উপজেলার গোলাবাড়ি এলাকা থেকে অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার মহিষাবান ইউনিয়নের মরিয়া কবিরাজপাড়া এলাকায়। গাবতলী থানার ওসি আবদুর রাজ্জাক জানান, নাহিদুল একজন পেশাদার সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে।