অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম সুমনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার চাঙ্গির গাঁ এলাকার ছামছুর নুর পাটোয়ারীর ছেলে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে সাইফুল ইসলামকে উপজেলার ইছাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি ও ১৪টি গুলি উদ্ধার করা হয়েছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, সাইফুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।