প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার তেরখাদা উপজেলা জামায়াতের আমির কমিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি দেশি বন্দুক, পাঁচটি তাজা বোমা ও তিনটি গুলি উদ্ধার করা হয়। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, আটলিয়া মাদ্রাসায় জামায়াতের ১৫-২০ জন নেতা গোপনে বৈঠক করছেন খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং কমিরুলকে আটক করে। বাকিরা পালিয়ে যান। কমিরুলের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। l