অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কামাল মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে শহরের মেড্ডা পীরবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কামালের স্বীকারোক্তি অনুযায়ী একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান জানান, কামালের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে।