অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার একটি বাসায় গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল সোমবার দুপুরে অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাঁচটি বন্দুকসহ আবদুস সালামকে (৪৫) গ্রেপ্তার করেছে। সালাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নুলোয়া গ্রামের জমিল উদ্দিন খানের ছেলে। পুলিশের দাবি, সালাম পেশাদার অস্ত্র ব্যবসায়ী। কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ ও বেচাবিক্রির কাজে জড়িত।