প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার নয়নপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে। এ সময়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেিশ পিস্তল ও গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পরে তাদের গ্রেপ্তার দেখিতে গতকাল বুধবার আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনই ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।