অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত শাওন পাঠানকে (৩০) গত শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। একদল ডাকাত সরাইল-নাসিরনগর সড়কের উপজেলা সদরের পাঠানপাড়া মোড় এলাকায় যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুটি গুলি ও একটি পাইপগানসহ ডাকাত দলের নেতা শাওনকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, শাওন সরাইল থানার তালিকাভুক্ত ডাকাত। তাঁর বিরুদ্ধে ছয়টি ডাকাতি মামলা রয়েছে।