অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গতকাল শনিবার একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামান জানান, দুপুরে র্যাব-৫-এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার দুর্লভপুর থেকে মাসুদ রানাকে (২৫) একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করে। মাসুদ দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তাঁকে থানায় সোপর্দ করে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। মাসুদ উপজেলার জগন্নাথপুর জদ্দাপাড়ার বাসিন্দা। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ