প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের শান্তির মোড় বাজারসংলগ্ন একটি বিদ্যালয় থেকে গতকাল রোববার অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামান গতকাল রাত আটটার দিকে প্রথম আলোকে জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি পিস্তল, ১০টি গুলি, তিনটি ম্যাগাজিনসহ ইসমাইল (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব। ইসমাইল একজন অস্ত্র ব্যবসায়ী। ক্রেতা সেজে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে থানায় সোপর্দ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।