অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর চকপাড়া থেকে গতকাল বুধবার পিস্তলসহ রনি আহম্মেদ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, খবর পেয়ে ভোর চারটার দিকে বাসুদেবপুর চকপাড়ার আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁর ছেলে রনি আহম্মেদকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আনোয়ার জানান, তাঁর ছেলে রনি সম্প্রতি আইন বিষয়ে লেখাপড়া শেষ করে বাড়িতেই থাকতেন।