অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে গত বুধবার রাতে গুলিভর্তি রিভলবারসহ মীর রাসেল (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রাসেল শহরের হাজীগঞ্জ এলাকার মীর আনোয়ার হোসেনের ছেলে। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মাজহার জানান, রাসেল চিহ্নিত সন্ত্রাসী। মাসখানেক আগে প্রেমিকাকে নিয়ে বন্দরে বেড়াতে গিয়ে তিনি এক রিকশাচালককে গুলি করেছিলেন। দুই বছর আগেও অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। রিভলবার ছাড়াও তাঁর কাছ থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।