অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত বৃহস্পতিবার ১১টি গুলি ও দুটি বিদেশি পিস্তলসহ সবুজ ব্যাপারী (৩৪) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার রায়পুর টুমচর গ্রামের বাসিন্দা। গোয়ালন্দঘাট থানার ওসি এ কে এম নাসির উল্যাহ জানান, খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতদিয়া ঘাট খানকা শরিফের সামনে সোহাগ পরিবহনের বাসে অভিযান চালায় পুলিশ। এ সময় এসআই রফিক উদ্দিন বাসযাত্রী সবুজের দেহ তল্লাশি করে কোমরে রাখা বিশেষ কাগজ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ওই দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১১টি তাজা গুলিসহ তাঁকে গ্রেপ্তার করে।