অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় দেশীয় অস্ত্রসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে আট মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও ইউএনও বিশ্বাস রাসেল হোসেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আবদুর রব (২৫), হিরু মোল্লা (৫০), ফরিদ মোল্লা (২৮), তোতা শেখ (৪০) ও আফছার উদ্দিন (৪৯)। সালথা থানার উপপরিদর্শক নিখিল অধিকারী জানান, গতকাল সকালে উপজেলার গট্টি ইউনিয়নের মিয়ার গট্টি গ্রামে সংঘর্ষের প্রস্তুতিকালে ওই ব্যক্তিদের ২০টি ঢাল, চারটি ছোরা, দুটি রড ও একটি হাতুড়িসহ গ্রেপ্তার করা হয়।