অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বিদেশি পিস্তল, আটটি রামদাসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার রাতে উপজেলার হাওলীপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আশরাফুল ইসলাম (২০), মোহাম্মদ আলী (৪৪) ও মাসুদ রানা আশিক (২০)। র‌্যাব জানায়, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে রূপগঞ্জে অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। সেসব অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের অংশ হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হলো। অভিযান চলবে।