প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রাম থেকে গত সোমবার দুটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এঁরা হলেন সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের আবদুল লতিফ ও আবদুর রহিম। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবদুর রহিম জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে র্যাবের একটি দল ক্রেতা সেজে কলমুডাঙ্গা গ্রামে অস্ত্র কিনতে যায়। এ সময় আবদুল লতিফ ও আবদুর রহিম বিক্রির জন্য অস্ত্র দেখালে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আমেরিকায় তৈরি দুটি পিস্তল, চারটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।