অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি পিস্তল, চার রাউন্ড গুলিসহ আমিনুর রহমান (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দক্ষিণ চকযদু গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধামইরহাট থানার ওসি মীর্জা আবদুস সালাম জানান, অনেক দিন ধরে মানুষকে অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন আমিনুর। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি অস্ত্রসহ বাড়িতে অবস্থান করছেন। এ সময় অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে পিস্তল, চার রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে ধামইরহাট থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।