প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ী এলাকা থেকে গতকাল শনিবার দুটি অস্ত্রসহ মো. তাজুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। তিনি সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রঙ্গারচর গ্রামের বাসিন্দা। র্যা বের সুনামগঞ্জ কোম্পানি কমান্ডার মেজর আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে তাজুলকে দুটি বিদেশি রিভলবার, একটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। পরে অস্ত্রসহ তাঁকে থানায় হস্তান্তর করা হয়। আবদুল্লাহ আল মামুন জানান, তাজুলের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।