অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি বিদেশি রিভলবার ও একটি শ্যুটারগানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যা ব। ফরিদপুর র্যা বের জ্যেষ্ঠ এএসপি মো. আমিনুর রহমান বলেন, র্যা ব-৮ ফরিদপুরের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মধুখালীর পশ্চিমপাড়া গ্রামে মো. সাজ্জাদ শেখের (৪০) বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করে। এ সময় পালানোর চেষ্টা করলে ঘেরাও করে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এ ঘটনায় র্যা ব অস্ত্র আইনে মামলা করেছে। ফরিদপুর অফিস|