অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা শিবিরের সভাপতি মো. পারভেজকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মাকছুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে পৌর সদরের ইয়াকুবনগর এলাকা থেকে পারভেজকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি রিভলবার, ছয়টি কিরিচ ও দুটি রামদা উদ্ধার করা হয়। এসআই জানান, নাশকতার অভিযোগে সাতটি মামলার এজাহারভুক্ত আসামি পারভেজ।