অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা গত বুধবার অভিযান চালিয়ে আমেরিকার তৈরি ৭.৬৫ মিমি. পিস্তল, ম্যাগাজিন, মোটরসাইকেল, একটি মুঠোফোনসহ নাজমুল হক (২৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় র্যাব-৫-এর উপসহকারী পরিচালক নুরনবী বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় অস্ত্র আইনে মামলা করেছেন। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে পৌর এলাকার বিশ্বাসপাড়া থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা। জয়পুরহাট প্রতিনিধি