প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল, পাঁচটি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর ২ ব্যাটালিয়নের সদস্যরা। গতকাল শুক্রবার ভোরে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বিরল উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. হাসান আলী (৩৫) ও বিলনিয়া গ্রামের অহিদুর রহমান (৪০)। বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, এ ঘটনায় বিরল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করে আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে। দিনাজপুর অফিস|