অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভুঞায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। র্যা ব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সকালে র্যা ব সদস্যরা উপজেলা সদরের হাসপাতাল সড়কের দাসপাড়ায় অভিযান চালিয়ে মো. রায়হানকে গ্রেপ্তার করেন। এ সময় মো. রাজু নামে তার অপর এক সহযোগী পালিয়ে যায়। পরে র্যা ব সদস্যরা রাজুর ঘরে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় ওয়ান শুটার, একটি ম্যাগাজিনসহ চারটি গুলি এবং রায়হানের ঘর থেকে পাঁচটি গুলি উদ্ধার করেন। এ ঘটনায় মামলা হয়েছে। ফেনী অফিস|