অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্ত্রসহ ইমরান হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে নগরের পূর্বফিরোজ শাহ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি এলজি ও তিনটি কার্তুজসহ ইমরানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। ইমরানের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা আছে। পুলিশের দাবি, ইমরান ছিনতাইকারী দলের সদস্য।